চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক পরিচয়ে এক ব্যক্তির (৫৫) দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার মাখালডাঙভা ইউনিয়নের গাইটঘাট এলাকার রেললাইনের পাশ থেকে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) জগদীশ বসু রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা ১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কেটে তার মৃত্যু হয়েছে। শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) পুলিশকে জানানো হয়েছে। তারা এসে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে পরিচয় সনাক্ত করবেন। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

স্থানীয়দের বরাত দিয়ে দায়িত্ব ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই অজ্ঞাত ওই ব্যক্তি রেললাইনের আশপাশে ঘোরাফেরা করছিলেন। বেলা একটার দিকে রেললাইনের পাশে তার মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কেটে তার মৃত্যু হয়েছে। তিনি হয়ত কোনো কারণে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে আত্মহত্যা করতে পারেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























