১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মায়ের মৃ ত্যু র তিন মাসের মাথায় ঘাতক ট্রাক কেড়ে নিল শিশু আতিকার প্রা ণ

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দর্শনায় তেলবাহী ট্রাকচাপায় আতিকা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা রেলগেট অতিক্রম করার পর এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকা মোবারক পাড়ার আতাহার জামিলের মেয়ে। মায়ের মৃত্যুর পর থেকে সে তার খালু মোবারক হোসেনের কাছে বসবাস করছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে আতিকার খালাতো বোন বাড়ি ফিরছিলেন। তাকে দেখতে পেয়ে ছোট্ট আতিকা দৌড়ে রাস্তা পার হয়ে কাছে যাওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয় এবং পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

জানা গেছে, মাত্র তিন মাস আগে ক্যান্সারে আতিকার মায়ের মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর থেকেই সে খালুর বাড়িতে বসবাস করছিল।

দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নম্বর যশোর-ঢ ০১-০০০২। ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে এবং বর্তমানে তা দামুড়হুদা থানা হেফাজতে রয়েছে।

এ বিষয়ে দামুড়হুদা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তর করা হবে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মায়ের মৃ ত্যু র তিন মাসের মাথায় ঘাতক ট্রাক কেড়ে নিল শিশু আতিকার প্রা ণ

প্রকাশের সময় : ০৯:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬