বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের অসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় চুয়াডাঙ্গায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে হাজারো মানুষ অংশ নিয়ে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করেন।

চুয়াডাঙ্গা জেলাবাসীর ব্যানারে আয়োজিত এ দোয়া মাহফিলে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ মোট ২৭টি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, বিএনপি নেতা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সদস্য সচিব সুমন পারভেজ খান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, সাংবাদিক হুসাইন মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি জুনাইদ আল হাবিবী। মাহফিলে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























