সদ্য প্রয়াত চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) মাগরিব নামাজের পর জেলা সাহিত্য পরিষদ চত্বরে চুয়াডাঙ্গা পৌর বিএনপির উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুল হক আজিজুলসহ পৌর বিএনপির সকল ওয়ার্ডের সভাপতি-সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
এর আগে, রোববার সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা বিএনপির আয়োজনে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া, গত শুক্রবার (১০ অক্টোবর) বাদ আসর চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও প্রয়াত নেতার পরিবারের উদ্যোগে জেলার ২১টি ইউনিয়নে একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, শিক্ষক, ব্যবসায়ী ও কৃষকরাও এতে অংশ নেন।
এদিন জুমার নামাজের পর পৌর শহরের সাতটি মসজিদেও মির্জা শিপলুর পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সব অনুষ্ঠানে তাঁর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত রোববার (৫ অক্টোবর) ঢাকার ধানমণ্ডিতে মেজ ভাইয়ের বাসায় স্ট্রোকে মারা যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তৃণমূলের জনপ্রিয় নেতা মির্জা ফরিদুল ইসলাম শিপলু (৪৮)। পরদিন সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে দ্বিতীয় জানাজার নামায শেষে জান্নাতুল মওলা কবরস্থানে তাঁকে শায়িত করা হয়।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















