০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আটক ২

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুরে জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে শহিদুল ইসলাম ঢালি (৫৩) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ২টার দিকে শহিদুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে দিবাগত রাত ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শহিদুল ইসলাম দামুড়হুদা সদর ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মাঝেরপাড়ার মওলা বক্স ঢালীর ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন এবং দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেসবাহ উদ্দিন রেডিও চুয়াডাঙ্গাকে বিষয়টি নিশ্চিত করে জানান, জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় শহিদুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় মৃত্যুর পূর্বে একটি মারামারির মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ অভিযুক্ত দুইজনকে আটক করেছে।

নিহতের শ্যালক শাফায়েত সুজন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী তার জমিতে প্রাচীর নির্মাণ করছিলেন। এ সময় তাদের চাচাতো ভাই হাসনাত, ফজর, কাইজার, কামরুল, বারি, সাইদার, শরীফ ও জাহিদুল বাধা দিয়ে প্রাচীর ভেঙে দেন। বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে আলোচনার উদ্যোগ নেন। কিন্তু কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে শহিদুল ইসলামের মাথায় বাঁশের আঘাতে গুরুতর জখম হয়।

তিনি আরও জানান, আহত অবস্থায় প্রথমে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিল্পি খাতুন ও আরবী খাতুন নামের আরও দুইজন আহত হয়ে বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য হাসান আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, পৈতৃক ভিটা-জায়গায় (শরিকানা জমি) প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহিদুল ইসলাম ঢালী গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আটক ২

প্রকাশের সময় : ১০:০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬