০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে ব্যবসায়ীর আকস্মিক মৃ ত্যু

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে বখতিয়ার (৫৫) নামের এক কীটনাশক ব্যবসায়ীর আকস্মিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এনেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুয়েল কার্ড বিতরণ করা হচ্ছিল। সকাল থেকেই উপজেলা মাঠে মানুষের ব্যাপক ভিড় ছিল। ওই ভিড়ের মধ্যেই লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার। সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বখতিয়ার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের ভেদামারি গ্রামের মৃত রফি উদ্দিনের ছেলে। তিনি পেশায় কীটনাশক ব্যবসায়ী ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের বরাতে তিনি আরও জানান, বখতিয়ার আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ঘটনার পর ভেদামারি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে তৈরি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ। স্থানীয়রা এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে ব্যবসায়ীর আকস্মিক মৃ ত্যু

প্রকাশের সময় : ০২:২১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬