০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পাখি শিকার প্রতিরোধে পানকৌড়ির অভিযান, সরঞ্জাম উদ্ধার

  • সজিব উদ্দিন
  • প্রকাশের সময় : ০৯:৪৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১৮৬ Views
Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বন্যপ্রাণী সুরক্ষায় বিশেষ অভিযানে পাখি শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন পানকৌড়ি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উজিরপুর গ্রামের বিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের আগাম টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়।

পানকৌড়ির প্রতিষ্ঠাতা সভাপতি বখতিয়ার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, দামুড়হুদার উজিরপুর বিলে রাত নামলেই একটি চক্র নিয়মিতভাবে পাখি শিকার করছে। এরপর বন বিভাগের সহযোগিতায় অভিযানে গেলে শিকারিরা দৌড়ে পালিয়ে যায়। তাদের রেখে যাওয়া জাল, টর্চলাইট, বাঁশের খুঁটি ও অন্যান্য শিকার সরঞ্জাম উদ্ধার করে নষ্ট করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। পাখি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। নিয়মিত অভিযানের মাধ্যমে এসব অবৈধ শিকার প্রতিহত করা হবে।

অভিযানে পরিবেশকর্মী তরিকুল ইসলাম, বিপ্লব আহমেদ, আশিক রহমান, লিমন, বিকাশসহ আরও অনেকে অংশ নেন।

পাখি শিকার বন্ধে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশবাদী সংগঠনটি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় পাখি শিকার প্রতিরোধে পানকৌড়ির অভিযান, সরঞ্জাম উদ্ধার

প্রকাশের সময় : ০৯:৪৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫