১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ধানকাটার সময় মেশিনের আঘাতে ইজিবাইকচালক নিহত

চুয়াডাঙ্গা সদরের বুড়োপাড়ায় ধানকাটার সময় অসাবধানতায় মেশিনের আঘাতে ইবাদত হোসেন (৪৫) নামের এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ৩টার দিকে বুড়োপাড়া গ্রামের আপাগাড়ির মাঠে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ইবাদত হোসেন সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বড়োপাড়া গ্রামের মিলপাড়ার মৃত. আজগার আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার দুপুরে গবাদিপশুর জন্য আপগাড়ির মাঠে ঘাস নিয়ে আনতে যান ইবাদত আলী। এ সময় আইনালের জমিতে মেশিনের মাধ্যমে ধান কাটছিল। সেই মেশিনের পিছনেই ঘাস কুড়াচ্ছিলেন ইবাদত। পরে মেশিনের চালক পিছালে মেশিনের চাকায় সজোরে আঘাত লাগে ইবাদতের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ঘটনাটি অত্যান্ত দু:খজনক। ধানকাটা মেশিনের পিছনে ঘাস কুড়াচ্ছিলেন। মেশিন পিছনের দিকে পিছালে মেশিনের রডে আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। তিনি পেশায় ইজিবাইকচালক ছিলেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মৃত অবস্থায় পরিবারের সদস্যরা জরুরি বিভাগের নিয়ে আসেন। তারা জানিয়েছেন, ধানকাটা মেশিনের নিচে চাপা পড়েছিলেন। হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ফুটবল উন্মাদনায় বিক্রিতে বড় সাড়া, বাংলাদেশের বাজারে জনপ্রিয়তা বাড়ছে শাওমি স্মার্ট টিভির

চুয়াডাঙ্গায় ধানকাটার সময় মেশিনের আঘাতে ইজিবাইকচালক নিহত

প্রকাশের সময় : ০৫:০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫