জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কেন্দ্র নিদেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলা সমন্বয় কমিটির উদ্যোগে কর্মসূচি পালন করা হয়েছে।
জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে গণমাধ্যম পাঠানো জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী খাজা আমিরুল বাশার বিপ্লব ও যুগ্ম সমন্বয়কারী আমির হোসেন জোয়াদ্দার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী খাজা আমিরুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে নূরে আরাফাত হিরণ, আব্দুল্লাহ আল মামুন, তন্ময় ইসলাম তুহিনসহ পৌর ও সদর উপজেলা সমন্বয়করা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে প্রধান সমন্বয়কারী খাজা আমিরুল বাশার বলেন, ‘জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য যতই বাধা আসুক তার মোকাবিলার জন্য ছাত্র জনতা সাথে নিয়ে আমরা প্রস্তুত রয়েছি।’
যুগ্ম সমন্বয়কারী আমির হোসেন সোমার দাবি জানিয়ে বলেন, ‘পূর্বশর্ত অনুযায়ী ২৪ এর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিয়ে প্রত্যেক নিহত ও আহতদের সনদ দিতে হবে।’
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















