০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় কেয়ারগিভিং কর্মশালা : তরুণদের হাতে কর্মসংস্থানের নতুন দুয়ার

চুয়াডাঙ্গার সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে কেয়ারগিভিং বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শীর্ষক এ আয়োজনটি ছিল সংযোগ কেয়ারগিভার সেন্টারের উদ্যোগে এবং বাস্তবায়নে সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ।

কর্মশালায় আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল—যুব সমাজকে দক্ষ করে তোলা, কেয়ারগিভিংকে একটি সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরা এবং বেকারত্ব নিরসনের আধুনিক সমাধান খোঁজা।

অধিবেশনের সভাপতিত্ব করেন সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলার ভলান্টিয়ার মুশফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ চিকিৎসক ও সমাজকর্মী ডা. মোঃ শাহরিয়ার সিয়াম এবং বিশেষ অতিথি ছিলেন ডা. তানজিলা তাসনিম চাঁদনী। বক্তাদের বক্তব্যে উঠে আসে কেয়ারগিভিং-এর বহুমাত্রিক গুরুত্ব এবং দেশে-বিদেশে এর ক্রমবর্ধমান চাহিদা।

ডা. শাহরিয়ার সিয়াম বলেন, দেশের বৃহত্তম শক্তি হলো তরুণ প্রজন্ম। তাদের সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করতে পারলে কেয়ারগিভিং শুধু সামাজিক সেবাই নয়, বরং একটি সম্ভাবনাময় কর্মসংস্থানের খাতে রূপ নিতে পারে। বিদেশে কেয়ারগিভারের ব্যাপক চাহিদা রয়েছে, যা আমাদের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম। অন্যদিকে বিশেষ অতিথি ডা. তানজিলা তাসনিম চাঁদনী মনে করিয়ে দেন, রোগীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কেয়ারগিভাররা অপরিহার্য ভূমিকা রাখে। তরুণরা যদি এই পেশায় যুক্ত হয়, তবে তারা মানবসেবার পাশাপাশি নিজেদের জন্য একটি সম্মানজনক ক্যারিয়ারও গড়ে তুলতে পারবে।

কর্মশালায় প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাদের সঙ্গে কেয়ারগিভার পেশায় প্রয়োজনীয় দক্ষতা, আন্তর্জাতিক মানদণ্ড, প্রশিক্ষণের আধুনিক পদ্ধতি এবং “সংযোগ কেয়ারগিভার অ্যাপ” ব্যবহারের কৌশল নিয়ে সরাসরি আলোচনা ও কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালায় তরুণদের উৎসাহ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হাসান, আজমাইন সাদিক আরাফ, সাইফুল্লাহ সাদিক সৌরভসহ সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ, চুয়াডাঙ্গা টিমের সদস্যরা। আয়োজক সংস্থা সংযোগ কেয়ারগিভার সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ তারা নিয়মিত অব্যাহত রাখবে। তাদের বিশ্বাস, প্রশিক্ষণ ও ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয় তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং একই সঙ্গে মানবিক সমাজ গঠনে সহায়ক হবে।

চুয়াডাঙ্গায় আয়োজিত এ কর্মশালা তাই শুধু একটি অনুষ্ঠান নয়; বরং তরুণদের সম্ভাবনা, মানবিক মূল্যবোধ এবং অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচনের একটি অনন্য উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়ে থাকলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় এসএসসি টেস্টের প্রশ্ন ফাঁস, পরীক্ষা স্থগিত, নতুন প্রশ্নে পরবর্তী পরীক্ষা

চুয়াডাঙ্গায় কেয়ারগিভিং কর্মশালা : তরুণদের হাতে কর্মসংস্থানের নতুন দুয়ার

প্রকাশের সময় : ১০:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫