০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় এক টাকার ফাউন্ডেশনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক টাকার ফাউন্ডেশনের’ উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন এক টাকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ শান্ত। নিজের বক্তব্যে তিনি ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য এবং সামাজিক কার্যক্রমের সার্বিক অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, এক টাকার মানবিক শক্তিকে সংগঠিত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা—এটাই আমাদের উদ্দেশ্য। আমরা মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই।

এরপর বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী কেলে। তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের বর্তমান সভাপতি মো. ফারুক হোসেন, সহ-সভাপতি মতিয়ার রহমান টোটন ও মো. আতিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান বেল্টু, সাংগঠনিক সম্পাদক মো. আহাদ আলী, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. সম্রাট হোসেন, কোষাধ্যক্ষ মো. সোহেল রানা।

এছাড়াও সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।

ইসলামী গজল, কোরআন তেলাওয়াত এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠান শেষ হয়। পুরো আয়োজনের সার্বিক সহযোগিতা করেন এক টাকার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও রিয়া টেক্স লিমিটেডের পরিচালক খন্দকার রিজন হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, উন্নতি ও স্থিতিশীলতার জন্যও দোয়া করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় এক টাকার ফাউন্ডেশনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

প্রকাশের সময় : ০৮:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫