০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ শ্রমিকলীগ নেতা শিমুল ধরা

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা পৌর এলাকায় চার পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসাদজামান শিমুল নামের এক শ্রমিকলীগ নেতাকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে পৌর এলাকার শান্তিপাড়ার স্কুলমোড় থেকে ইয়াবাসহ তাকে আটক করে। পরে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আটক আসাদজামান শিমুল (৪৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার পোস্ট অফিসপাড়ার নূর মোহাম্মদের ছেলে। সে জেলা শ্রমিকলীগের সহ-দপ্তর সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের বুদ্ধিমানপাড়ার বহুল আলোচিত ‘মাদক সম্রাজ্ঞী’ শিপরার শান্তিপাড়া ভাড়া বাড়ি থেকে প্রায়ই ইয়াবা ট্যাবলেট কেনেন এই শ্রমিকলীগ নেতা শিমুল। গতকাল শুক্রবার দুপুরেও ইয়াবা কিনে ফেরার সময় শান্তিপাড়া স্কুল মোড়ে শিমুলকে আটক করে স্থানীয় জনগণ। পরে কথাবার্তায় সন্দেহজনক হলে খবর দেয়া হয় পুলিশে।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এক দল ঘটনাস্থলে পৌছে শিমুলকে আটক করে। পরে জনসম্মুখে তার শরীর তল্লাশি করে চার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এছাড়া তার নিকট থেকে তিনটি পত্রিকার পরিচয়পত্র পাওয়া যায়।

এদিকে আসাদুজ্জামান শিমুল জনসম্মুখে স্বীকার করে বলেন, শিপরার নিকট থেকে ১ হাজার টাকা দিয়ে চার পিচ ইয়াবা ট্যাবলেট কিনেছি। পরে পুলিশ আটক করে সদর থানায় নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সবুর হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

One thought on “চুয়াডাঙ্গায় ইয়াবাসহ শ্রমিকলীগ নেতা শিমুল ধরা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ শ্রমিকলীগ নেতা শিমুল ধরা

প্রকাশের সময় : ১২:৫৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪