১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা মিল্টনকে দল থেকে বহিস্কার

চুয়াডাঙ্গার দর্শনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম মেহফুজ মিল্টনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জামান সিজার বিষয়টি নিশ্চিত করেছেন।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম মেহফুজ মিল্টনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৭ নভেম্বর) চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে আসামি সেলিম মাহফুজ মিল্টনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার মিল্টনের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারি, অবৈধ অস্ত্র, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে মিল্টন দর্শনায় ত্রাস হিসেবে পরিচিত লাভ করেছে। তাকে গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। বৃহস্পতিবার দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে মোটরসাইকেল আরোহীকে মারধর করে নগদ ৭৫ হাজার টাকাসহ মালামাল লুট

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা মিল্টনকে দল থেকে বহিস্কার

প্রকাশের সময় : ০২:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪