০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে হাসপাতালের শৌচাগারে রোগীর আত্মহত্যা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শৌচাগার থেকে তোয়াজ্জেম হোসেন (৭০) নামের এক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের পুরুষ মেডিসিন ওয়ার্ডের শৌচাগারের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তোয়াজ্জেম হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মৃত দাউদ আলির ছেলে।
নিহতের স্বজনদের দাবি, বৃদ্ধ তোয়াজ্জেম দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। অতিরিক্ত অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরেই হাসপাতালের শৌচাগারের মধ্যেই আত্মহত্যা করেছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ওয়াহেদ মাহমুদ রবিন রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার সকালে পেট-মাথা ব্যাথা নিয়ে ভর্তি হয়েছিলেন। দুপুরে ওয়ার্ডের শৌচাগারের জানালার গ্রিলে গামছা পেচিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন

নিহতের মেয়ে লাইলি খাতুন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমার বাবা মাথা ও পেটের সমস্যায় দীর্ঘদিন যাবত ভুগছিলেন। এর আগে বাড়িতেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। অতিরিক্ত অসুস্থ হলে আজ রোববার সকালে সদর হাসপাতালে ভর্তি করি বাবাকে। দুপুরে শৌচাগারে যান। অনেক সময় পার হলেও বিষয়টি সন্দেহ হয়। পরে শৌচাগারের দরজা ভেঙ্গে দেখি জানালার সাথে গামছা পেচিয়ে আত্মহত্যা করেছেন। আমাদের ধারণা অতিরিক্ত অসুস্থতায় যন্ত্রণা সইতে না পেরেই আমার বাবা আত্মহত্যা করেছেন।

ওয়ার্ডের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স নাজমুন নাহার রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বিকেলে ওষুধ দিতে আসলে স্বজনরা জানান, বৃদ্ধ তোয়াজ্জেমকে শৌচাগারে গেছেন। অনেকক্ষন না আসায় আমাদের সন্দেহ হয়। পরে কোন সাড়া শব্দ না পেলে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গায় অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে হাসপাতালের শৌচাগারে রোগীর আত্মহত্যা

প্রকাশের সময় : ০৭:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪