০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে বের হয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

Ada. Munna Telecom1

রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সরকারি গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তারা ঢাকা থেকে মোটরসাইকেলে করে ফরিদপুরের মধুখালিতে যাচ্ছিলেন তারা। তবে পথেই এক দুর্ঘটনায় এলোমেলো হয়ে গেলো সবকিছু।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের মধুখালি উপজেলার জান নগর গ্রামের সঞ্জয় মণ্ডল (২৫) তার স্ত্রী শ্রাবণী ভাদুরীকে (২১) নিয়ে মোটরসাইকেলে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রাবণীকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শরীফ ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শ্রাবণী মারা যান। গুরুতর আহত সঞ্জয়কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, আহত সঞ্জয়ের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত গৃহবধূর মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

একসঙ্গে বের হয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

প্রকাশের সময় : ০৮:৫৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫