চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা সভাপতি ও চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা–জীবননগর) আসনের হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী মো. হাসানুজ্জামান সজীব।
রবিবার (১২ অক্টোবর) দিনব্যাপী গণসংযোগকালে তিনি জনগণের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণ ও হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগের এক পর্যায়ে তিনি বলেন, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই। এই আন্দোলনই পারে দেশকে ন্যায়, ইনসাফ ও শান্তির পথে ফিরিয়ে আনতে। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে দুর্নীতি, অন্যায় ও শোষণমুক্ত একটি কল্যাণরাষ্ট্র গড়ে উঠবে। রাষ্ট্রের একটি টাকাও আত্মসাৎ হবে না, প্রতিটি নাগরিকের অধিকার তার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, জনগণ ইসলামী আন্দোলনের নীতিনিষ্ঠ নেতৃত্বে বিশ্বাস রাখে, কারণ এই আন্দোলন কখনো ব্যক্তিগত স্বার্থে নয়—বরং আল্লাহভীরু নেতৃত্বের মাধ্যমে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আলিমুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মেহেদী হাসান, দামুড়হুদা উপজেলা সভাপতি এনামুল কবীর জিপসি, সহ-সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন, অর্থ সম্পাদক রুহুল কুদ্দুস, এবং সদস্য মতিয়ার রহমান, নূরনবী, মোশারফ হোসেন, আমির হোসেন, সামসুল হক মাস্টার, সিরাজুল ইসলাম, মুফতি সালিমুদ্দিন ও নাজমুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা সদর ইউনিয়ন সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক। বক্তারা এ সময় জনগণের প্রতি আহ্বান জানান, আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী ইসলামী সরকার প্রতিষ্ঠায় অংশ নিন।
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 




















