০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গার নাগদাহে ধান মাড়াইয়ের মেশিংয়ে শাড়ি জড়িয়ে প্রাণ গেল বৃদ্ধার

Ada. Munna Telecom1

এর আগে শনিবার দুপুরে ধান মাড়াইয়ের কাজের সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আলেয়া খাতুন নাগদাহ গ্রামের পশ্চিমপাড়ার মৃত বুদো মন্ডলের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য গোলাম সরোয়ার রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মেজো ছেলে হিটুর ধান মাড়াইয়ে সহযোগীতা করছিলেন বৃদ্ধা আলেয়া খাতুন। এসময় অসাবধানতায় তার শাড়ি মেশিনের মধ্যে চলে গেলে মেশিনের অপর পাশে ধাক্কা লেগে ছিটকে মাটিতে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা আলেয়া খাতুনকে উদ্ধার করে স্থানীয় ফার্মেসী থেকে ক্ষতস্থানে সেলাইসহ প্রাথমিক চিকিৎসা দেন৷ অবস্থার অবনতি হলে রাত ৮টার আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর ককিছুক্ষন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, রাত ৮টার আগে আশংকাজনক অবস্থায় বৃদ্ধাকে জরুরি বিভাগে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। অন্য কোথাও থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছিল। তিনি বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গার নাগদাহে ধান মাড়াইয়ের মেশিংয়ে শাড়ি জড়িয়ে প্রাণ গেল বৃদ্ধার

প্রকাশের সময় : ০৪:২৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪