০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর কথা-কাটাকাটি, অভিমানে নিজেকে শেষ করে দিলেন স্ত্রী

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্বামীর উপর অভিমান করে শিউলী খাতুন ওরফে বাচেনা (৪০) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছেন

গত শনিবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শিউলি খাতুন আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের ঘোড়দাড়ী গ্রামের নেপাল মণ্ডলের মেয়ে এবং একই ইউনিয়নের হাড়োকান্দি গ্রামের ইকরামুল হকের স্ত্রী।

পারিবারিক সুত্রে জানা গেছে, কিস্তির বাকি ১০ হাজার টাকা আনতে বাপের বাড়িতে যান শিউলি খাতুন। দরিদ্র পিতা তিন হাজার টাকা দিতে সক্ষম হয়। শনিবার তিন হাজার টাকা নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসেন শিউলি খাতুন। এরপরই স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এতেই স্বামীর উপর অভিমান করে শনিবার রাত ৮ টার দিকে ঘরে থাকা বিষ পান করেন। পরে শ্বশুর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এর কয়েকঘন্টা পর রাত ১২ টার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) গোলাম হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। একপর্যায়ে অভিমানে বিষপান করলে সদর হাসপাতালে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে গতকাল রোববার বিকেলে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

আলমডাঙ্গায় কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর কথা-কাটাকাটি, অভিমানে নিজেকে শেষ করে দিলেন স্ত্রী

প্রকাশের সময় : ০৬:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪