০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে বিএনপি নেতা শরীফ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লন্ড্রি দোকান পরিদর্শন করেছেন জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিক শ্রী মণ্টু বিশ্বাসের খোঁজখবর নেন এবং সহায়তার হাত বাড়িয়ে দেন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে শরীফুজ্জামান শরীফ বলেন, “দলীয় পরিচয় নয়, বিপদের সময়ে মানুষের পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব। জনগণই আমাদের শক্তি, তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানোই রাজনীতির প্রকৃত উদ্দেশ্য। সামান্য সহযোগিতা হয়তো কোনো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে—এই বিশ্বাস থেকেই আমরা এখানে এসেছি।”

তিনি স্থানীয় নেতা-কর্মীদেরও আহ্বান জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহায়তার জন্য এগিয়ে আসতে।
বিএনপি নেতা আরও বলেন, “মানবিকতার জায়গা থেকেই বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে। যারা এমন দুর্ভাগ্যের শিকার হন, তাদের পুনর্বাসনের জন্য আমরা দলীয়ভাবে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক শ্রী মণ্টু বিশ্বাস জানান, “হঠাৎ আগুনে মুহূর্তের মধ্যে দোকানের সবকিছু পুড়ে যায়। আমি একেবারে নিঃস্ব হয়ে পড়েছি। এমন সময় শরীফুজ্জামান শরীফ ভাইয়ের মতো একজন নেতার পাশে দাঁড়ানো আমার জন্য এক বিশাল প্রাপ্তি। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।”

সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুল মাস্টার, মিলন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক চৌধুরী আলম বাবু, সাবেক ছাত্রনেতা হাসিবুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকারিয়া হোসেন শান্তসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় এসএসসি টেস্টের প্রশ্ন ফাঁস, পরীক্ষা স্থগিত, নতুন প্রশ্নে পরবর্তী পরীক্ষা

আলমডাঙ্গায় আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে বিএনপি নেতা শরীফ

প্রকাশের সময় : ১২:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫