০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি সংরক্ষণ: চুয়াডাঙ্গায় মিঠাই ঘরকে ৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণের দায়ে মিঠাই ঘর নামক এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত দর্শনা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।

অভিযান সূত্রে জানা যায়, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি সামগ্রী সংরক্ষণের দায়ে মো. জামাল সরকারের ‘মিঠাই ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে মিঠাই ঘর নামক এক প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

অনলাইন জুয়া-মাদক ও কিশোর গ্যাংমুক্ত চুয়াডাঙ্গা গড়ার প্রত্যয় নবাগত এসপির

অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি সংরক্ষণ: চুয়াডাঙ্গায় মিঠাই ঘরকে ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৭:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬