০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪ কেজি গাঁজাসহ দর্শনার দক্ষিন চাঁদপুরের রাসেল আটক

দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে রাসেল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

সোমবার (১০ জুন) রাতে দামুড়হুদার ডুগডুগি বাজারস্থ মুছার চায়ের দোকানের সামনে থেকে আটক করে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল।

আটক রাসেল দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভাধীন দক্ষিন চাঁদপুরের রবিউল ইসলামের ছেলে।

অভিযান সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ডুগডুগি গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় মুছার চায়ের দোকানের সামনে থেকে রাসেলকে আটক করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয় চার কেজি গাঁজা।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আলমগীর কবির বলেন, রাতেই দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

৪ কেজি গাঁজাসহ দর্শনার দক্ষিন চাঁদপুরের রাসেল আটক

প্রকাশের সময় : ০৩:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪