দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে রাসেল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবার (১০ জুন) রাতে দামুড়হুদার ডুগডুগি বাজারস্থ মুছার চায়ের দোকানের সামনে থেকে আটক করে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল।
আটক রাসেল দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভাধীন দক্ষিন চাঁদপুরের রবিউল ইসলামের ছেলে।
অভিযান সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ডুগডুগি গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় মুছার চায়ের দোকানের সামনে থেকে রাসেলকে আটক করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয় চার কেজি গাঁজা।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আলমগীর কবির বলেন, রাতেই দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























