০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি হাসপাতালের ১ কি,মি মধ্যে নতুন বেসরকারি ক্লিনিক নয়, প্র্যাকটিসও করতে পারবেন না সরকারি চিকিৎসক

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে ওই সীমার মধ্যে আগে থেকে চালু থাকা বেসরকারি ক্লিনিকেও সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ বিভাগের পরিচালক ডা. মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভার কার্যবিবরণীর ৬ নম্বর সিদ্ধান্তের আলোকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ওই কার্যবিবরণীর ভিত্তিতে সিদ্ধান্তটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নির্দেশনা অনুযায়ী, কোনো সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমোদন দেওয়া হবে না। পাশাপাশি একই সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকগুলোতে সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগও থাকবে না।

স্বাস্থ্য অধিদপ্তরের এই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

সুত্র – দৈনিক বাংলাদেশ প্রতিদিন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

সরকারি হাসপাতালের ১ কি,মি মধ্যে নতুন বেসরকারি ক্লিনিক নয়, প্র্যাকটিসও করতে পারবেন না সরকারি চিকিৎসক

প্রকাশের সময় : ০৩:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬