০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে শরীফুজ্জামান শরীফ

‘শারদীয় দুর্গাপূজায় আমরা সকলে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে চাই’

চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ ঘুরে দেখেছেন জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

আজ সোমবার (২৯ সেপ্টম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু করে তিনি একে একে বেলগাছি পূজামণ্ডপসহ সদর উপজেলার শংকরচন্দ্র, কুতুবপুর, আলুকদিয়া, পদ্মবিলা ও মোমিনপুর ইউনিয়নের প্রায় সব মণ্ডপে যান। সফরসঙ্গী নেতাকর্মীদের নিয়ে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন।

মণ্ডপ পরিদর্শনকালে শরীফুজ্জামান শরীফ বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি ও ঐক্যের উৎসব। এই উৎসব যেন নির্বিঘ্নে পালিত হয়, সেজন্য জেলা বিএনপি শুরু থেকেই পূজা কমিটির সঙ্গে সমন্বয় করেছে। আমাদের স্বেচ্ছাসেবকেরা প্রতিটি মণ্ডপে দায়িত্ব পালন করছে, যাতে ভক্তরা নিশ্চিন্তে পূজা উদ্যাপন করতে পারেন।”

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী ইতোমধ্যে মণ্ডপে পৌঁছে দেওয়া হয়েছে। “তারেক রহমান সবসময় সম্প্রীতি ও সাম্যের বার্তা দেন। আমরা সেই অনুপ্রেরণাতেই কাজ করে যাচ্ছি,” বলেন শরীফুজ্জামান।

প্রতিটি মন্দিরে ব্যক্তিগতভাবে নজর রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, “আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, পূজার দিনগুলোতে আমি নিজেই প্রতিটি মণ্ডপ ঘুরে দেখব। আজ সেই দায়িত্ববোধ থেকেই মাঠে নেমেছি। কোথাও বিশৃঙ্খলার চেষ্টা হলে প্রশাসনের সহযোগিতায় তা প্রতিহত করা হবে।”

বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ আরও বলেন, “যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, বিএনপির নেতাকর্মীরা সব ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল। পূজা-পার্বণের নামে বিভাজন তৈরি হতে দেওয়া যাবে না। আমরা ধর্ম-বর্ণ ভুলে সবার পাশে আছি এবং থাকব।”

তিনি জানান, বিগত বছরের মতো এবারও সেরা মণ্ডপ এবং সেরা আয়োজনের জন্য বিশেষ পুরস্কার থাকবে। “যারা ভক্তদের জন্য দিনরাত পরিশ্রম করছেন, তাদের সম্মান জানাতে জেলা বিএনপির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে,” যোগ করেন তিনি।

এ সময় তার সফরসঙ্গী ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সমন্বয়ক হেমন্ত কুমার সিংহ, জেলা দোকানমালিক সমিতির সদস্য সচিব সুমন পারভেজ খান, জেলা পূজা উদযাপন ফোরামের আহ্বায়ক উৎপল বিশ্বাস, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৬২ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে শরীফুজ্জামান শরীফ

‘শারদীয় দুর্গাপূজায় আমরা সকলে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে চাই’

প্রকাশের সময় : ১১:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫