১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে স্বামীর সঙ্গে ঝগড়ার জের: ১১ মাসের সন্তানের সাথে অমানবিক আচরণ, রাজশাহী রেফার্ড

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০৭:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৬৭ Views

চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক কলহের জেরে ১১ মাস বয়সী শিশু আনিকা খাতুনকে ঘাসপোড়া কীটনাশক খাওয়ানোর অভিযোগ উঠেছে তার মা সোনিয়া খাতুনের (৩০) বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের ঈদগাঁহ পাড়ায় এ ঘটনা ঘটে।

শিশুটির দাদি আমেনা খাতুনের ভাষ্য, সকালে কাজে যাওয়ার সময় শিশুটির বাবা আলামিন (৩৫) ও তার স্ত্রী সোনিয়া খাতুনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে লাঠি নিয়ে মারামারিও হয়। পরে আলামিন বাড়ি থেকে বেরিয়ে গেলে ঘুমন্ত শিশু আনিকার মুখে ঘরে থাকা ঘাসপোড়া কীটনাশক ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আমেনা খাতুন বলেন, তিনি এ ঘটনায় বাধা দিতে গেলে তাকে ধাক্কা দেওয়া হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়া শিশু আনিকাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে শিশুর মুখে ঘাসপোড়া বিষ ঢেলে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় শিশুটির মা সোনিয়া খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

‘সুদখোর-নেশাখোরদের মসজিদ কমিটিতে ঠাঁই দেওয়া যাবে না’; শরীফুজ্জামান শরীফ

জীবননগরে স্বামীর সঙ্গে ঝগড়ার জের: ১১ মাসের সন্তানের সাথে অমানবিক আচরণ, রাজশাহী রেফার্ড

প্রকাশের সময় : ০৭:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬