০৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পুষ্টি সপ্তাহে জীবননগরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০৭:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৬১৯ Views

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যে সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জীবননগর দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, প্রতি বছর ২৩ থেকে ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। এর অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতন করা হচ্ছে।

তিনি আরও বলেন, “সব বয়সের মানুষের জন্য পুষ্টিকর খাদ্য অত্যন্ত জরুরি। পুষ্টি বৈষম্য দূর করতে পারলে একটি সুস্থ, সবল ও মেধাবী জাতি গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যেই শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ এবং তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়ানো হচ্ছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, এমওসিএস ডা. সাজিদ হাসান, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা নুর আলম, জীবননগর হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আব্দুর রউফসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ লিয়াকত আলী।

এর আগে সিভিল সার্জন জীবননগর শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন এবং সেবার মান পর্যবেক্ষণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় এসএসসি টেস্টের প্রশ্ন ফাঁস, পরীক্ষা স্থগিত, নতুন প্রশ্নে পরবর্তী পরীক্ষা

জাতীয় পুষ্টি সপ্তাহে জীবননগরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

প্রকাশের সময় : ০৭:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬