০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাচালান ও মাদক পাচার ঠেকাতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০৫:৫৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫১১ Views

সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও পণ্য পাচারসহ যেকোনো অপরাধের তথ্য দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানিয়েছেন বাহিনীর কর্মকর্তারা।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এবং ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক শাকিবুর রহমান সভায় অংশ নেন।

মতবিনিময়ের শুরুতে সীমান্তের সামগ্রিক পরিস্থিতি ও নিরাপত্তা জোরদারে বিজিবির গৃহীত কার্যক্রম তুলে ধরা হয়। একই সঙ্গে মাদকদ্রব্য ও অবৈধ পণ্য পাচার, মানবপাচার এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি কর্নেল ইফতেখার হোসেন বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেবল বিজিবির একার নয়; এ কাজে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদেরও গুরুত্বপূর্ণ অংশগ্রহণ প্রয়োজন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সীমান্তের বাস্তব পরিস্থিতি তুলে ধরা এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকেরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, সীমান্ত এলাকায় অপরাধ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা মাদক পাচারের কোনো ঘটনা কারও নজরে এলে তা দ্রুত বিজিবিকে জানানো জরুরি। বাহিনী ও গণমাধ্যমকর্মীদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং তথ্য বিনিময় সীমান্তের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়ক হবে।

সভায় সাংবাদিকেরা সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অপরাধসংক্রান্ত বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বিজিবি কর্মকর্তারা তাদের বক্তব্য শোনেন এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ দমনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় সীমান্ত এলাকার শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বিজিবি ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় সুজনের ২৪ বছর পূর্তি উদ্‌যাপন, সুশাসন প্রতিষ্ঠায় সোচ্চার হওয়ার আহ্বান

চোরাচালান ও মাদক পাচার ঠেকাতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি

প্রকাশের সময় : ০৫:৫৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬