১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা-মেহেরপুরের সীমান্তবর্তী পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্তবর্তী ২৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। 

আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবির সদস্যরা নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুসারে প্রণীত নিরাপত্তা পরিকল্পনায় ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে থাকা দুটি এবং সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ২২টি পূজামণ্ডপকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত সময়জুড়ে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি। একই সঙ্গে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তা দ্রুত মোকাবিলায়ও প্রস্তুত থাকবে বাহিনীটি।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষ ও গণমাধ্যমের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

তিনি সবাইকে গুজব থেকে সতর্ক থাকার এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি, বস্তু কিংবা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে অনুরোধ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে মোটরসাইকেল আরোহীকে মারধর করে নগদ ৭৫ হাজার টাকাসহ মালামাল লুট

চুয়াডাঙ্গা-মেহেরপুরের সীমান্তবর্তী পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশের সময় : ১০:৫৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬