০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার বেনীপুর সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, ভারতীয় নাগরিকসহ আটক ৭

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ১১:৪৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫২৫ Views

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। একই সময় সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগে আরও দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জীবননগর শহর এলাকায় এ ঘটনা ঘটে। আটক সাতজনকে পরে জীবননগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, আটক পাঁচজনের মধ্যে চারজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক। তারা হলেন—বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি, হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।

স্থানীয়দের অভিযোগ, বুধবার সকাল ৬টার দিকে ওই পাঁচজন বেনীপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে জীবননগর শহরের দিকে আসার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

এদিকে, সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগে বেনীপুর সীমান্ত এলাকার দুই যুবক হাসিবুল ও আসমাউলকেও আটক করে পুলিশের কাছে দেওয়া হয়।

তবে সহযোগিতার অভিযোগ অস্বীকার করেছেন হাসিবুল ও আসমাউল। তাদের দাবি, রাস্তায় ওই পাঁচজনের সঙ্গে তাদের দেখা হয়। পরে ৫০০ টাকার বিনিময়ে তারা তাদের জীবননগর পর্যন্ত পৌঁছে দেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, স্থানীয় জনতা এক ভারতীয় নাগরিক, দুই দালালসহ মোট সাতজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় ও সীমান্ত পারাপারের বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গার বেনীপুর সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, ভারতীয় নাগরিকসহ আটক ৭

প্রকাশের সময় : ১১:৪৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬