১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে মাদক সেবনের করে পুলিশের সামনে মাতলামি, যুবককে ৬ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে মাদক সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলার অভিযোগে মো. জাহিদ মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী সরণি বিদ্যাপীঠ হাই স্কুলের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাজাপ্রাপ্ত জাহিদ মিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের মো. ছাত্তার আলীর ছেলে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালান। এ সময় জাহিদকে মাদক সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা যায় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বৃহস্পতিবার সকালে সামারি ট্রায়াল প্রসিকিউশনের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আদালত ওই আইনের ৩৬(৫) ধারায় জাহিদ মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে অতিরিক্ত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে মোটরসাইকেল আরোহীকে মারধর করে নগদ ৭৫ হাজার টাকাসহ মালামাল লুট

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে মাদক সেবনের করে পুলিশের সামনে মাতলামি, যুবককে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের সময় : ১০:৩২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬