০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দলের মতবিনিময় সভা চলছে

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গায় এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। জনমত গঠনসহ স্থানীয় ছাত্র-জনতার কথা শোনার জন্য কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

স্থানীয় সমন্বয়ক, প্রশাসন ও সুধীজনের সাথে বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের হোটেল সাহিদ প্যালেসে ইনডোর মতবিনিময়, শহীদ পরিবার ও গুরুতর আহতদের সাথে সাক্ষাৎ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা চলছে। এদিন বেলা তিনটায় শহরের টাউন ফুটবল মাঠ প্রাঙ্গনে ছাত্র-জনতার সাথে মতবিনিময় উল্লেখযোগ্য কর্মসূচি বলেও জানা গেছে।

ছাত্র-জনতার মৈত্রী সফরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে খুলনা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে ওয়াহেদ উজ্জামান, আকরাম হোসাইন রাজ, আশরেফা খাতুন, আবু বকর খান, ফারহানা ফারিনা, মুইনুল ইসলাম, বিশ্বজিৎ দত্ত, তৌহিদ ইসলাম শুভ, মো. বাবু খান ও জান্নাতকে। ইতোমধ্যে তারা চুয়াডাঙ্গায় এসে পৌঁছেছেন।

বুধবার চুয়াডাঙ্গায় আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল

চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে বেলা ৩টায় মতবিনিময় সভাকে গুরুত্ব দিয়ে চলছে প্রস্তুতি। সুধীজনসহ প্রশাসনকে আমন্ত্রণ জানানো হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন সারাদেশের মানুষকে একত্রিত করতে পেরেছে। সারাদেশেই এখন প্রতিবাদী মনোভাব জাগ্রত হয়েছে। সচেতনরা প্রতিবাদকে চাই, উপযুক্ত স্থানে প্রতিবাদ চাই। জেলায় জেলায় ছাত্র-জনতার সফর কী বার্তা দিচ্ছে, সেটাই ভাবছেন সাধারণ মানুষ।

অনেকে আগ্রহে আছেন, কী হয় দেখার। ভালো কাজে যুক্ত হওয়ার আগ্রহও আছে অসংখ্য মানুষের মনে। সময় এবং পরিস্থিতির অপেক্ষায় এই শ্রেণির সিংহভাগ। তবে সুবিধাবাদীরা সুযোগ খোঁজা শুরু করেছে।

ইতোমধ্যে জাতীয় নাগরিক কমিটি নামে একটি কমিটি আত্মপ্রকাশ করেছে। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নেতৃত্বেই আছে এই কমিটি। সব মিলিয়ে চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিদের কী বার্তা থাকবে, সেটার অপেক্ষায় অসংখ্য মানুষ।

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শিক্ষার্থী সাফফাতুল ইসলাম বলেন, ছাত্র-জনতার মৈত্রী সফর উপলক্ষে আমরা সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা সকলে মিলে কাজ করছি। পুরো আয়োজনকে ঢেলে সাজানো হয়েছে, দায়িত্ব বণ্টন করা হয়েছে। আশা করছি, ইনডোর-আউটডোর সব আয়োজনই ভালো হবে। আন্দোলনের অন্যতম শিক্ষার্থী কামরুল হাসান কাজল বলেন, ‘আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি, একটি দারুণ আয়োজন হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দলের মতবিনিময় সভা চলছে

প্রকাশের সময় : ১০:০০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪