০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বজ্রপাত ঠেকাতে ভৈরব নদপাড়ে ২ হাজার তালবীজ রোপণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের ভৈরব নদের পাড় ও খাস জমিতে এক অনন্য পরিবেশবান্ধব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ।

আজ সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় দুই হাজার তালবীজ রোপণ করে সংগঠনটি।

কর্মসূচির উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে.এইচ. তাসফিকুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান এবং ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম।

উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন, “নাটুদহ ইউনিয়নের ভৈরব নদপাড় ও প্রায় ১৫ একর খাস জমির সীমানা বরাবর তালবীজ রোপণ করা হয়েছে। বজ্রপাত আজ বড় একটি প্রাকৃতিক দুর্যোগ—এ থেকে রক্ষা পেতে বেশি বেশি তালগাছ রোপণ করা প্রয়োজন। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

তিনি সংগঠনের পক্ষ থেকে আয়োজক আহসান হাবীবকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং বলেন, এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেওয়া উচিত।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং চুয়াডাঙ্গা সদরের বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলু জানান, “আমাদের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আজকের কর্মসূচিকে সফল করেছে। তালগাছ বজ্রপাত নিরোধক গাছ হিসেবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এটি বেশ কিছু বিপন্ন প্রাণীর আশ্রয় ও খাদ্যের উৎস। উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও ভূমি কর্মকর্তাদের সহযোগিতায় আমরা সফলভাবে কাজটি সম্পন্ন করতে পেরেছি।”

তিনি সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এত বড় উদ্যোগ সফল হতো না।”

কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সদস্য হাসানুজ্জামান রিগান, জিসান, সতেজ, আনাছ, বায়জিদ, ইয়ামিন, নীরব, রিয়াজুদ্দিন, নীরব (২), আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের অনেকে জানান, বজ্রপাতের ঝুঁকি কমাতে এমন উদ্যোগ এলাকাজুড়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় এসএসসি টেস্টের প্রশ্ন ফাঁস, পরীক্ষা স্থগিত, নতুন প্রশ্নে পরবর্তী পরীক্ষা

চুয়াডাঙ্গায় বজ্রপাত ঠেকাতে ভৈরব নদপাড়ে ২ হাজার তালবীজ রোপণ

প্রকাশের সময় : ০৭:৩৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫