০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের ডিবেট কার্নিভাল, অংশ নেবে ২৫০ শিক্ষার্থী

যুক্তি, জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ডিবেট কার্নিভাল। আগামী ১৩ নভেম্বর শুক্রবার চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

ডিবেট ক্লাব অব চুয়াডাঙ্গার সভাপতি মো. তামিম সালামের উদ্যোগে এবং সংগঠনটির আয়োজনে জাতীয় পর্যায়ের এ কার্নিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সহযোগী হিসেবে থাকছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনে দেশের বিভিন্ন পর্যায়ের প্রায় ২৫০ শিক্ষার্থী অংশ নেবে।

কার্নিভালে শিক্ষার্থীদের জন্য থাকছে বিতর্কবিষয়ক কর্মশালা, কুইজ প্রতিযোগিতা, বাংলা বারোয়ারী বিতর্ক ও পাবলিক স্পিকিংসহ নানা আয়োজন। পাশাপাশি অংশগ্রহণকারীদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে বিভিন্ন সেগমেন্ট রাখা হয়েছে। দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

আয়োজক সূত্রে জানা গেছে, কার্নিভালে কর্মশালা পরিচালনা করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন শিক্ষক এবং বাংলাদেশ বেতারের একজন পরিচালক। তাঁদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের বিতর্ক, যুক্তি উপস্থাপন ও জনসমক্ষে বক্তব্য দেওয়ার দক্ষতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করছেন আয়োজকেরা।

অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। এই ফির আওতায় প্রত্যেক অংশগ্রহণকারী পাবেন কার্নিভালের টি-শার্ট, ডায়েরি, কলম, সকালের নাস্তা, দুপুরের খাবার, সম্মাননা স্মারক ও সনদ।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, সুন্দরভাবে মত প্রকাশ, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস গড়ে তুলতে ভূমিকা রাখবে। একই সঙ্গে চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ের বিতর্কচর্চার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ নিহত, আহত নারী

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের ডিবেট কার্নিভাল, অংশ নেবে ২৫০ শিক্ষার্থী

প্রকাশের সময় : ০২:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬