০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ঝড়-বৃষ্টির মধ্যে বিএডিসি ফার্মে আম কুড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন বিএডিসি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার আলম হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার গভীর রাতে ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের বিএডিসি ফার্মে আম কুড়াতে যান সাদ্দাম হোসেন। এ সময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, রাত আড়াইটার দিকে সাদ্দামকে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। পরিক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান নিশ্চিত করে বলেন, এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

শনিবার থেকে বেকারি পণ্যের দাম বাড়ছে , কমতে পারে পরিমাণও

চুয়াডাঙ্গায় ঝড়-বৃষ্টির মধ্যে বিএডিসি ফার্মে আম কুড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০৩:২৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬