জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির চুয়াডাঙ্গা জেলা শাখার ৩৬ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে রেজাউল বাশার প্লাবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. মুস্তাফিজুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল কাফি দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবির ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত প্যাডে চুয়াডাঙ্গা জেলা শাখার এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সদস্যসচিব হিসেবে শাকিব মাহমুদ সৈকত এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মো. ফাহিম উদ্দীন মভিন ও শাকিব হাসান দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কমিটিতে যুগ্ম সদস্যসচিব, মুখ্য সংগঠক, সংগঠক ও সদস্যসহ বিভিন্ন পদে মোট ৩৬ জনকে রাখা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এএইচ /বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক 

















