০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ঈদের দিন গলায় মাংস আটকে ছটফট করতে করতে কিশোরীর মৃত্যু

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে ভাত খাওয়ার সময় গলায় মাংস আটকে আঁখিতারা খাতুন ওরফে আখি (১১) নামের এক মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাসিখুশি ছোট্ট মেয়েটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত আঁখিতারা খাতুন একই গ্রামের পূর্বপাড়ার আব্দুল্লাহর মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে বসে ভাত খাচ্ছিল আখি। একপর্যায়ে হঠাৎ তার গলায় মাংসের টুকরা আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রিকাত আলী বলেন, গলায় মাংস আটকে এক শিশু মারা গেছে বলে শুনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

এদিকে ছোট্ট আঁখিতারার এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো বাড়ির পরিবেশ। ঈদকে সামনে রেখে আনন্দের প্রস্তুতির মধ্যেই নেমে এসেছে শোকের কালো ছায়া।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাচারকালে ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ : জরিমানার পর সেই বিএনপি নেতা বহিষ্কার

চুয়াডাঙ্গায় ঈদের দিন গলায় মাংস আটকে ছটফট করতে করতে কিশোরীর মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৪৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬