০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় অগ্নিকাণ্ডে দীর্ঘ ২২ বছরের স্বপ্ন পুড়ে ছাই : মেয়ের বিয়ের আনন্দ এখন শুধুই হাহাকার

দীর্ঘ ২২ বছর অন্যের দোকানে শ্রম দিয়ে তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন নিজের একটি ছোট দোকান। সেই দোকান ঘিরেই ছিল সংসারের আশা, মেয়ের বিয়ের আনন্দ আর ভবিষ্যতের পরিকল্পনা। কিন্তু এক রাতের আগুনে সবকিছু মুহূর্তেই ছাই হয়ে গেল। চুয়াডাঙ্গার বেলগাছি রেলগেট এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হয়েছেন ইলেকট্রনিকস সার্ভিসিং ব্যবসায়ী হাসিবুল হাসান।

গত সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো দোকানে, নিমিষেই গ্রাস করে ফেলে ভেতরে থাকা সবকিছু।

দোকান মালিক হাসিবুল হাসান জানান, সেদিন রাত ৯টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান তিনি। গভীর রাতে স্থানীয়দের ফোনে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ততক্ষণে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানের ভেতরে কিছুই আর অবশিষ্ট ছিল না—সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “২২ বছর অন্যের অধীনে কাজ করে নিজের এই ছোট দোকানটি দাঁড় করিয়েছিলাম। প্রায় তিন লাখ টাকার নতুন মালামাল ছিল। এছাড়া মানুষের মেরামতের জন্য রাখা টিভি, ফ্যান ও ওভেনসহ সবকিছু পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। কিন্তু সবচেয়ে বড় দুঃখ, আগামী শুক্রবার আমার মেয়ের বিয়ে। এখন আমি কীভাবে সব সামলাবো, কিছুই বুঝতে পারছি না।”

অগ্নিকাণ্ডে শুধু ব্যবসার পুঁজি নয়, গ্রাহকদের দেওয়া মূল্যবান ইলেকট্রনিক পণ্যও নষ্ট হয়েছে, যা তার মানসিক কষ্ট আরও বাড়িয়েছে। বিয়ের মাত্র কয়েক দিন আগে একমাত্র উপার্জনের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এই ব্যবসায়ী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ, সবজি বিক্রেতার হাতে ফল বিক্রেতা খুন

চুয়াডাঙ্গায় অগ্নিকাণ্ডে দীর্ঘ ২২ বছরের স্বপ্ন পুড়ে ছাই : মেয়ের বিয়ের আনন্দ এখন শুধুই হাহাকার

প্রকাশের সময় : ১২:২৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬