১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়াও বিভিন্ন সড়কে তারা অস্ত্র হাতে মহড়া দিচ্ছে। 

আরও পড়ুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে আগুন দিয়েছেন নেতাকর্মীরা। তারা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং গ্রেপ্তারদের ছিনিয়ে নেয়। 

এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সুত্র – ঢাকা পোস্ট

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের

প্রকাশের সময় : ১০:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬