চুয়াডাঙ্গা জেলার দ্বীনি-শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুস সুন্নাহ একাডেমির উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা জেলার প্রবীণ আলেম মাওলানা মুহাম্মাদ আবু শাহমাহ।
আজ শনিবার (১১ জানুয়ারি) বা’দ আসর থেকে জেলার এতিমখানা পাড়ায় মারকাযুস সুন্নাহ একাডেমি সংলগ্ন মাঠে এই তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে।

রেডিও চুয়াডাঙ্গাকে বিষয়টি নিশ্চিত করেছেন মারকাযুস সুন্নাহ একাডেমির সহকারী পরিচালক মাওলানা আব্দুল হাদী।
অনুষ্ঠিতব্য তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা থাকছেন মুফতী ফয়জুল্লাহ নোমানী (ঢাকা), বিশেষ বক্তা মাওলানা জয়নুল আবেদীন জিহাদী (পরিচালক, সুরের ছোঁয়া শিল্পীগোষ্ঠী) ও নাশিদ পরিবেশন করবেন জেলার ইসলামী সাংস্কৃতিক সংগঠন ইশারা শিল্পীগোষ্ঠী। এছাড়াও জেলার শীর্ষ উলামাদের উপস্থিতি ও বক্তব্য রাখার কথা রয়েছে।

তাফসিরুল কুরআন মাহফিলের বিষয়ে মাওলানা আব্দুল হাদী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আলহামদুলিল্লাহ, আমরা তাফসির মাহফিলের সব রকমের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছি। জেলার সকল উলামা, ত্বলাবা ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি কামনা করছি।
এসআই
এস এম সাইফুল ইসলাম 




















