চুয়াডাঙ্গায় ৫ গ্রাম গাঁজাসহ মো. রুবেল (১৮) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার পক্ষ থেকে সোমবার (২ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোববার (১ নভেম্বর) চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় এলাকায় নিজ বাড়ির কাছ থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
দণ্ডপ্রাপ্ত রুবেল (১৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালতের বিচারক এস এম আশিস মোমতাজ। তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 












