১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৩ জনের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড, জরিমানা ১০০ টাকা

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনকে আটক করে তাঁদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ গ্রাম করে মোট ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের অভিযান পরিচালিত হয়। অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়ার মৃত কালুর ছেলে মো. আব্দুল কাদের (৪৬), মসজিদপাড়ার মো. এমদাদুলের ছেলে মো. ছাব্বির (২৯) এবং দৌলতদিয়া মাঝপাড়ার মৃত রহিমের ছেলে মো. শামিম (৩৫)।

অভিযানকালে আটক তিনজনের প্রত্যেকের কাছ থেকে পাঁচ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ আদালত পরিচালনা করেন। আদালত তিন আসামির প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানের তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ৩ জনের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড, জরিমানা ১০০ টাকা

চুয়াডাঙ্গায় ৩ জনের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড, জরিমানা ১০০ টাকা

প্রকাশের সময় : ১১:২৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬