০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় রেললাইনে পড়েছিল যুবকের লাশ

চুয়াডাঙ্গা সদরে ট্রেনের ধাক্কায় আসিফ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার মোমিনপুর ইউনিয়নের নীলমনিগঞ্জ রেলস্টেশনের অদূরে টেংরামারি রেলগেট সংলগ্ন রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আসিফ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, দুপুর আনুমানিক ১২টার দিকে চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা রেললাইনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, আসিফ নেশায় আসক্ত ছিল। সকালে বাড়ি থেকে বের হওয়ার পর দুপুরে রেললাইনের আশপাশে ঘোরাঘুরির সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

সিজারের পর সংক্রমণ, ফের অস্ত্রোপচার; ক্ষতিপূরণ না পেয়ে চুয়াডাঙ্গার সিভিল সার্জনসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

চুয়াডাঙ্গায় রেললাইনে পড়েছিল যুবকের লাশ

প্রকাশের সময় : ০৬:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬