১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মা-নানীর চোখের সামনেই অ্যাম্বুলেন্সের ধাক্কা, প্রাণ গেল ৫ বছরের জান্নাতুলের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় জান্নাতুল (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ডম্বলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের টাইলস মিস্ত্রি মামুন আলীর মেয়ে। সে তিন ভাই-বোনের মধ্যে মেজো। কয়েক দিন আগে মায়ের সঙ্গে নানা বাড়ি ডম্বলপুরে বেড়াতে এসেছিল সে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেলে জান্নাতুল তার মা ডালিয়া, নানী ও মামানীর সঙ্গে বাড়ির পাশের রাস্তার ওপারে রশিদুলের বাড়িতে ছিন্নি খেতে যায়। খাওয়া শেষে বাড়ি ফেরার সময় মহাসড়ক পার হওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি আসছে কি না দেখতে উঁকি দেয় জান্নাতুল। এ সময় দ্রুতগতির একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

ধাক্কায় শিশুটি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মিরপুর উপজেলার সুরসুরি বাজার এলাকায় স্থানীয় লোকজন সেটিকে আটক করেন।

জান্নাতুলের মৃত্যুতে ডম্বলপুর ও মাজু গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা জানান, দাদা-দাদী ও নানা-নানীর অত্যন্ত আদরের ছিল শিশুটি। মেয়েকে হারিয়ে মা ডালিয়া বারবার কান্নায় ভেঙে পড়ছেন।

জান্নাতুলের নানা সের আলী বলেন, বাড়ির পাশের রাস্তার ওপারে ছিন্নি খেতে গিয়েছিল জান্নাতুল। ফেরার সময় রাস্তা পার হওয়ার জন্য গাড়ি আসছে কি না দেখতে উঁকি দিলে একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে দ্রুত ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক জানান, সে মারা গেছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বাণী ইসরাইল জানান, ডম্বলপুরে নানা বাড়ির কাছে রাস্তা পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মা-নানীর চোখের সামনেই অ্যাম্বুলেন্সের ধাক্কা, প্রাণ গেল ৫ বছরের জান্নাতুলের

চুয়াডাঙ্গায় মা-নানীর চোখের সামনেই অ্যাম্বুলেন্সের ধাক্কা, প্রাণ গেল ৫ বছরের জান্নাতুলের

প্রকাশের সময় : ১১:৫১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬