০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বাড়ির ছাদ থেকে ১৩ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার মামলা, ৯ বছর পর বকুলের যাবজ্জীবন

বাড়ির ছাদে রাখা একটি সিগারেটের প্যাকেট থেকে উদ্ধার হয়েছিল ১৩টি বুপ্রেনরফাইন ইনজেকশন। ওই ঘটনায় করা মাদক মামলার প্রায় ৯ বছর পর চুয়াডাঙ্গার বকুল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালত ও পারিবারিক আপিল আদালতের (জেলা ও দায়রা জজ) বিচারক শিমুল কুমার বিশ্বাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায় দেন।

দণ্ডপ্রাপ্ত বকুল চুয়াডাঙ্গা শহরতলির দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত কুদরত আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে বকুলের বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়। পরে বাড়ির ছাদে রাখা একটি সিগারেটের প্যাকেট তল্লাশি করে ১৩টি বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত রায় ঘোষণা করেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত জানান, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌসুলি সৈয়দ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, মামলায় রাষ্ট্রপক্ষের সাতজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত পেয়েছেন। সেই বিবেচনায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ রায়ের মধ্য দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধের বিচারিক পরিণতি নিশ্চিত হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বাড়ির ছাদ থেকে ১৩ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার মামলা, ৯ বছর পর বকুলের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় বাড়ির ছাদ থেকে ১৩ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার মামলা, ৯ বছর পর বকুলের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৬:৫০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬