চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহনা খাতুন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী।
রোববার (৩ মে) বেলা ১১টার দিকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়
মোহনা খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজার এলাকার বাসিন্দা মহিউদ্দিনের মেয়ে এবং আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আশীষ কুমার সাহা জানান, পরীক্ষা চলাকালীন সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের জানান, মোহনা নামের এক এসএসসি পরীক্ষার্থীকে অচেতন (সেন্সলেস) অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















