চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৬১২তম পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় সাহিত্য পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আসরটি সঞ্চালনা করেন অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতা। আসরে অংশগ্রহণকারী কবি-সাহিত্যিকরা স্বরচিত কবিতা পাঠ করে সাহিত্যাঙ্গনকে প্রাণবন্ত করে তোলেন।
স্বরচিত কবিতা পাঠ করেন সুমন মালিক, আবু নাসিফ খলিল, গুরু কাজল মল্লিক, আব্বাসউদ্দীন, হারুন অর রশিদ, গোলাম কবীর মুকুল, জাকিয়া সুলতানা ঝুমুর, মো. সাহেদ আলি, শেখ সেলিম, মর্জিনা খাতুন ও কাজল মাহমুদ। এছাড়া নিবন্ধ পাঠ করেন মো. শহিদুল ইসলাম।
চিরায়ত সাহিত্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করেন বটবৃক্ষ সরদার আলী হোসেন, যা উপস্থিতদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।
আসরে পাঠিত স্বরচিত লেখার ওপর মূল্যায়নধর্মী আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, মো. তৌহিদ হোসেন, সরদার আলী হোসেন ও আবু নাসিফ খলিল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনলতা, শেখ পিন্টু ও অধ্যক্ষ হামিদুল হক মুন্সীসহ সাহিত্যপ্রেমী ব্যক্তিবর্গ।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৬১২তম পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। পরবর্তীতে পরিষদের কার্যনির্বাহী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে আসন্ন পহেলা বৈশাখ উদযাপনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মেহেরাব/এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















