০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদে জাতীয়তাবাদী ফোরামের প্রার্থী ঘোষণা

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৭ সামনে রেখে ১৫টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চুয়াডাঙ্গা ইউনিট।

বুধবার (১১ নভেম্বর) ফোরামের পক্ষ থেকে নির্ধারিত ১৫টি পদের জন্য ১৫টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়।

ফোরামের মনোনীত প্যানেলের প্রার্থীরা উপস্থিত থেকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

প্যানেলে সভাপতি পদে এম এম শাহজাহান মুকুল, সহসভাপতি পদে আলী হোসেন ও আসাদুজ্জামান গনি সালাম, সাধারণ সম্পাদক পদে আব্দুল মজিদ এবং যুগ্ম সম্পাদক পদে আফরুজা আকতার ও মশিউর রহমান পারভেজ প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে এস এম হুমায়ুন কবীর, গ্রন্থাগার সম্পাদক পদে আতিয়ার রহমান (২) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বজলুর রহমান ডাবলুকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সদস্য পদে প্যানেলের প্রার্থীরা হলেন ফরজ আলী, সেলিনা খাতুন, শরিফুল ইসলাম (২), আশিকুর রহমান রাজ, তানভীর আহম্মদ শাওন ও আল আমিন বিশ্বাস।

মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চুয়াডাঙ্গা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আ. স. ম. আব্দুর রউফ, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু, সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল খালেক, ফোরামের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হেদায়েত আসলাম, সদস্যসচিব মানজার আলী জোয়ার্দ্দার হেলাল, যুগ্ম আহ্বায়ক মইন উদ্দীন মইনুল, সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, বদিউজ্জামান, আহসান আলী, আসাদুজ্জামান মিল্টন ও শাহজামাল জামালসহ অন্য আইনজীবীরা।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ২৮ নভেম্বর চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৭ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বাড়ির ছাদ থেকে ১৩ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার মামলা, ৯ বছর পর বকুলের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদে জাতীয়তাবাদী ফোরামের প্রার্থী ঘোষণা

প্রকাশের সময় : ০৬:৪১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬