০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা-১ আসনে হাতপাখার প্রার্থী জহুরুল ইসলাম

‘ইসলামই পারে জনগণের ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে’

চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম বলেছেন, স্বাধীনতা আন্দোলনের মূল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু আজ দেশে অন্যায়, অবিচার, দুর্নীতি ও বৈষম্যে মানুষ দিশেহারা। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় হলো ইসলামী শক্তিকে ক্ষমতায় আনা। ইসলামই পারে জনগণের ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা জহুরুল ইসলাম আজিজী।

হারদী ইউনিয়ন শাখার সভাপতি মুস্তাক মালিথার সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণসংযোগে মাওলানা জহুরুল ইসলাম ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে ব্যাপক প্রচারণা চালান। স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন, দোয়া চান এবং হাতপাখা মার্কায় ভোট প্রার্থনা করেন।

তিনি বলেন, “আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করলে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠন সম্ভব।”

এসময় গণসংযোগকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের রাজনীতিতে শুদ্ধতা, সততা ও ঈমানদার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে। ইসলামভিত্তিক সমাজব্যবস্থা ছাড়া প্রকৃত শান্তি ও উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আলিমুজ্জামান সর্দার, সদস্য মুফতি আব্দুস সালাম, আলমডাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফি, সহ-সভাপতি ডা. ওয়ালিদ হোসেন, সেক্রেটারি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, হারদী ইউনিয়ন শাখার সেক্রেটারি কারী জিয়াউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় এসএসসি টেস্টের প্রশ্ন ফাঁস, পরীক্ষা স্থগিত, নতুন প্রশ্নে পরবর্তী পরীক্ষা

চুয়াডাঙ্গা-১ আসনে হাতপাখার প্রার্থী জহুরুল ইসলাম

‘ইসলামই পারে জনগণের ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে’

প্রকাশের সময় : ১০:০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫