চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি বায়তুল মাওলা কবরস্থানের ১৫টি মেহগনি গাছ প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়েছে।
আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকালে কবরস্থান পরিচালনা কমিটি সিদ্ধান্তে দ্বিতীয় দফায় এই নিলাম কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জানা গেছে, নিলামে অংশ নেন ১২ জন ব্যবসায়ী। এরমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইটঘাট গ্রামের নুরুল ইসলাম ৩ লক্ষ ৬১ হাজার টাকায় ১৫টি মেহগনি গাছ ক্রয় করেন। নিলামে কমিটির সকল সদস্য সহ মহল্লার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 



















