০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

Ada. Munna Telecom1

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা। সোমবার (২ মার্চ) ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

হলফনামা সূত্রে জানা যায়, ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের ব্যবসায়ী মো. আবু জাফর (৪৮) তার ছেলে মো. নাহিদ হাসান সবুজকে (২৪) ত্যাজ্য ঘোষণা করেন। নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

হলফনামায় আবু জাফর উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে অবাধ্য আচরণ ও অবান্তর জীবনযাপনে লিপ্ত। বর্তমানে পরিবারের সঙ্গে বসবাস করেন না এবং নিজ সিদ্ধান্তে আলাদাভাবে বসবাস করছেন। গত ৫ আগস্ট ২০২৪- এর পর ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হলেও তার ছেলে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি বিব্রত হন।

হলফনামায় উল্লেখ করা হয়, নাহিদ হাসান সবুজের ভবিষ্যৎ আয়-রোজগার, দায়-দেনা বা কোনো কর্মকাণ্ডের সঙ্গে বাবা বা পরিবারের অন্য সদস্যদের কোনো সম্পর্ক থাকবে না। তার কোনো অপকর্মের দায়ভার পরিবার বহন করবে না বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে মো. আবু জাফর বলেন, দেশের আইন ও নীতিমালার পরিপন্থি কোনো কাজে আমার সন্তান জড়াক, তা আমি চাই না। বারবার সতর্ক করার পরও সে শোধরায়নি। বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

ঝিনাইদহ জেলা জজ কোর্টের অ্যাডভোকেট মো. সাদাতুর রহমান হাদির মাধ্যমে আইনি প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে নাহিদ হাসান সবুজের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

প্রকাশের সময় : ০৪:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬